April 7, 2026, 8:15 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

কাউনিয়ায় কচুরিপানায় সেতুমুখ বন্ধ, পরিদর্শনে বিএডিসি নির্বাহী প্রকৌশলী

কাউনিয়ায় কচুরিপানায় সেতুমুখ বন্ধ, পরিদর্শনে বিএডিসি নির্বাহী প্রকৌশলী

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

কাউনিয়ায় কচুরিপানা দিয়ে সেতুর মুখ বন্ধ হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন হতে না পেরে ৩ টি দোলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে চাষীরা সময় মত আমন চারা রোপণ করতে না পেরে বিপাকে পড়েছে।

এ খবর টি পত্রিকা ও কাউনিয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানার পর সরেজমিনে পরিদর্শন করেন বিএডিসি রংপুর (নির্মাণ)রিজিয়ন হুসাইন মোহাম্মদ আলতাফ। এসময় সাথে ছিলেন বিএডিসি রংপুর এর সহকারী প্রকৌশলী মোঃ মাসউদুল করিম,উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রানা।

পরিদর্শন কালে তারা বলেন কচুরিপানা অতিদ্রুত অপসারনের ব্যবস্থা করা হবে এবং তালুকশাহবাজ আটানী দোলা দিয়ে মানাস পর্যন্ত পূর্বের ক্যানেলটি প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত খনন করা হবে।

উল্লেখ যে রাজেন্দ্র বাজার এলাকা থেকে শুরু করে মধ্যে সাপ খাওয়া দোলা, মধ্যে নিজপাড়া গ্রামের বৃষ্টির পানি বের হয়ে যায় গাজীরহাট জোরা দীঘির পুল, তালুকসাহাজ আটানী পুলের ভিতর দিয়ে।

এ তিনটি সেতুর মুখে কচুরিপানা আটকে পানি নিষ্কাশন বন্ধ হয়ে পড়েছে। ফলে নিজপাড়া দোলা, সাপ খাওয়ার দোলা ও আটানীর দোলা, গিরাই সহ তিন দোলায় ৫০০ একর জমিতে আমন ধানের চারা রোপণ করতে পারছেনা কৃষকরা । ফলে এসব জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা করছেন চাষীরা।

এছাড়াও এ তিনটি দোলায় আইল বেঁধে মাছ চাষ,মাল্লি বেঁধে খড়া জাল বসিয়ে মাছ শিকার, জমির আইলে ডারকি বসানো,রিং জাল বসিয়ে মাছ নিধনের কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে পরায় দোলার মধ্যে পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *