May 22, 2026, 10:21 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সাকিবসহ ১৫ জনের দুর্নীতি মামলার প্রতিবেদন দাখিল ৪ মাস পিছালো

নিজস্ব প্রতিবেদক :

দুর্নীতি ও শেয়ার বাজারে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৪ মাস পিছিয়ে দেওয়া হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ বুধবার (২৬ নভেম্বর) প্রতিবেদনের নতুন জমাদানের তারিখ ২০২৬ সালের ৩ মার্চ ধার্য করেন। এদিন দুদক প্রতিবেদন জমা দিতে পারেনি। প্রতিবেদনের জন্য দুদককে চার মাস সময় দেওয়া হয়েছে। মামলাটির অভিযোগে বলা হয়েছে, আসামিরা অবৈধভাবে শেয়ারবাজারে লেনদেন ও প্রতারণার মাধ্যমে ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎ করেছেন। সাকিব আল হাসান এসব শেয়ারে বিনিয়োগ করে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার মাধ্যমে ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা অবৈধ আয় করেছেন বলে অভিযোগ।

মামলার অন্য আসামিরা হলেন – সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক আবুল খায়ের ও তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির ও তানভির নিজাম। মামলাটির এজাহারে আরও বলা হয়েছে, তারা একটি সংঘবদ্ধ চক্র তৈরি করে নির্দিষ্ট শেয়ারে ধারাবাহিক ক্রয়-বিক্রয়ের মাধ্যমে কৃত্রিম দাম বৃদ্ধি এবং সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতির মাধ্যমে বড় অংকের অর্থ আত্মসাৎ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *