April 7, 2026, 1:45 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বিশ্ববাজারে সোনার দাম ১১ দিনের মধ্যে সর্বোচ্চে

নিজস্ব প্রতিবেদক :

বিশ্ববাজারে সোনার দাম ১১ দিনের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) একদিনেই সোনার দাম আউন্সপ্রতি প্রায় ৭২ ডলার বৃদ্ধি পেয়েছে। মূলত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিসংখ্যানে বাজারে ফেডারেল রিজার্ভ (ফেড) আবার সুদহার কমাবে এই প্রত্যাশা থেকে সোনার দাম বাড়ছে। স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪,১৬১ ডলার ১০ সেন্টে দাঁড়িয়েছে, যা ১৪ নভেম্বরের পর সর্বোচ্চ।

ব্রোকার প্রতিষ্ঠান ওএএনডিএর জ্যেষ্ঠ বাজারবিশ্লেষক কেলভিন ওয়ং জানান, ফেডের সুদহার হ্রাসের প্রত্যাশা শেষ দুই সপ্তাহে বাড়ায় সোনার দাম পুনরায় ঊর্ধ্বমুখী হয়েছে। সিএমই ফেডওয়াচ অনুসারে ডিসেম্বর মাসে ফেডের সুদহার কমানোর সম্ভাবনা ৮১ শতাংশ, যা আগের সপ্তাহে ছিল ৪০ শতাংশ। মার্কিন অর্থনীতি সম্পর্কিত তথ্যও সোনার দামের বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। সেপ্টেম্বরের খুচরা বিক্রি প্রত্যাশার তুলনায় কম এবং উৎপাদক মূল্যসূচক আগের মাসের মতোই ২.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ডলারের দাম এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

অন্য ধাতুতে স্পট মার্কেটে রুপার দাম ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫১ ডলার ৮৭ সেন্ট, প্লাটিনামের দাম কমে ১,৫৫০ ডলার ৪০ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম কমে ১,৩৯০ ডলার ৬৬ সেন্টে পৌঁছেছে। বিশ্ববাজারে সোনার চাহিদা বৃদ্ধির মধ্যে প্রধান ক্রেতা হলো চীন, যদিও অক্টোবর মাসে তাদের নিট সোনা আমদানি সেপ্টেম্বরের তুলনায় ৬৪ শতাংশ কমেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *