May 22, 2026, 10:12 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

উত্তরা ইউনিভার্সিটিতে ‘ভাইস-চ্যান্সেলর’স অনার–২০২৪ সম্মাননা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক :

উত্তরা ইউনিভার্সিটিতে সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘ভাইস-চ্যান্সেলর’স অনার–২০২৪’। এই অনুষ্ঠানে ২০২৪ সালের স্প্রিং, সামার ও ফল সেমিস্টারের বিভিন্ন বিভাগের সর্বোচ্চ জিপিএপ্রাপ্ত ও মেধা তালিকার শীর্ষস্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাফল্য ধরে রাখার জন্য উৎসাহ ও পরামর্শ দেন। তিনি বলেন, “উত্তরা ইউনিভার্সিটি তার ছাত্রছাত্রীদের পাশে সবসময় ছিল এবং থাকবে। তোমরা আমাদের মুখ উজ্জল করো, দেশের সুনাম এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষা করো।”

সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, উপদেষ্টা, কন্ট্রোলার অব এক্সামিনেশনস, ডিন, অ্যাসোসিয়েট ডিন, চেয়ারপার্সন, একাডেমিক প্রোগ্রামের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, অধ্যবসায় ও নিয়মিত অগ্রগতির প্রশংসা করেন এবং এই সম্মাননা তাদের আরও অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন।

উত্তরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ নিয়মিতভাবে এই ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের কৃতিত্ব স্বীকৃতি জানাচ্ছে এবং ভবিষ্যতে আরও অনেক শিক্ষার্থীকে সম্মানিত করার প্রত্যাশা ব্যক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *