April 7, 2026, 1:38 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩ শুরু

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩ শুরু
ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩ শুরু

নিজস্ব প্রতিবেদক :

দেশের সুপারব্র্যান্ড ওয়ালটন শীতের আগমন ও উৎসবমুখর সময়কে সামনে রেখে দেশব্যাপী ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩’ শুরু করেছে। এই ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য রয়েছে বিভিন্ন আকর্ষণীয় সুবিধা ও উপহার।

ক্যাম্পেইনের আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনলে ক্রেতারা ওয়ালটনের সাইড বাই সাইড ফ্রিজসহ হাজার হাজার পণ্য ফ্রি হিসেবে পেতে পারবেন। এছাড়াও প্রত্যেক ক্রেতার জন্য রয়েছে নিশ্চিত উপহার। রোববার (২৫ নভেম্বর) রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে ডিক্লারেশন প্রোগ্রামে এই সুবিধা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের উচ্চ পদস্থ কর্মকর্তা মো. জিয়াউল আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ওয়ালটনের হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস ডেভেলপমেন্ট আরিফুল আম্বিয়া বলেন, “আমরা গ্রাহকদের শুধু আন্তর্জাতিকমানের প্রযুক্তি পণ্য দিচ্ছি না, সর্বোত্তম বিক্রয়োত্তর সেবাও নিশ্চিত করছি। ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে সারাদেশে দ্রুত ও সহজ সেবা প্রদানে কাজ করছি।” ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা পণ্য কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশন করতে পারবেন। ওয়ালটন তাদের ফিরতি এসএমএসের মাধ্যমে সুবিধার তথ্য জানাবে। এছাড়া ‘আমার আওয়াজ’ মোবাইল অ্যাপ ব্যবহারকারী ক্রেতারা অতিরিক্ত সুবিধা পাবেন।

ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্রেতার তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষিত হবে, ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা নেওয়া যাবে। ক্যাম্পেইন চলবে ২৫ নভেম্বর থেকে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *