April 7, 2026, 4:50 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

‘হাই কিক’ খ্যাত অভিনেতা লি সুন-জায়ের মৃত্যু

বিনোদন ডেস্ক :

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সুন-জায়ে ৯১ বছর বয়সে মারা গেছেন। ১৯৩৪ সালে হোয়েরিয়ংয়ে (বর্তমানে উত্তর কোরিয়া) জন্মগ্রহণ করেন তিনি এবং কোরিয়ার যুদ্ধের আগে সিউলে চলে আসেন।

অভিনয় জীবনের শুরু সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রকালীন সময়ে। ১৯৫৬ সালে ‘বিয়ন্ড দ্য হরাইজন’ নাটকের মাধ্যমে মঞ্চে অভিষেক ঘটে। এরপর ছয় দশকের বেশি সময় ধরে তিনি প্রায় ১৪০টি নাটকে অভিনয় করেন এবং বহু প্রজন্মের দর্শকের মনে স্থান করে নেন। লি সুন-জায়ে ‘হাই কিক থ্রু দ্য রুফ’ সিটকমের জন্য বিশেষভাবে পরিচিত। এছাড়াও, ‘দ্য কিং’স ফেস’, ‘নাবিলেরা’, ‘ডিয়ার মাই ফ্রেন্ডস’, ‘সেজং’, ‘ফাদার’স হাউজ’ ও ‘দ্য গ্রেট কিং’ তার উল্লেখযোগ্য কাজের অন্তর্ভুক্ত।

তিনি দক্ষিণ কোরিয়ার প্রথম প্রজন্মের টেলিভিশন অভিনেতাদের একজন হিসেবে পরিচিত ছিলেন এবং কোরীয় টিভির পরীক্ষামূলক যুগ থেকে বর্তমানের বিশ্বজুড়ে জনপ্রিয় কে-ড্রামার মধ্যে একটি সেতুবন্ধন গড়ে তুলেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *