May 23, 2026, 8:48 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

কড়াইল বস্তিতে সর্বনাশা আগুন: “গায়ের কাপড় ছাড়া আর কিছুই রইল না”

নিজস্ব প্রতিবেদক :

কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে রাতারাতি নিঃস্ব হয়ে পড়েছেন হাজারো মানুষ। আগুন গ্রাস করেছে তাদের ঘর, সঞ্চয়, জীবনযাপন-সবকিছু। ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে মানুষের মুখে একটাই আর্তনাদ-
“গায়ের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নাই, সব পুড়ে ছাই।”

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে বৌবাজার ক ব্লকে দাঁড়িয়ে নিজের ছাই হওয়া ঘরের দিকে তাকিয়ে আব্দুল মান্নান বলছিলেন-“আমার গায়ের কাপড় ছাড়া আর কিছুই নাই। যা উপার্জন করতাম ছোট্ট দোকান থেকে-সবই ওই ঘরের ভেতরে ছিল। ছেলেমেয়ের সার্টিফিকেট, টিভি, ফ্রিজ, সঞ্চয়-একটাও বাঁচে নাই।” মান্নানের মতো হাজারো মানুষ এখন খোলা আকাশের নিচে, অসহায়। রহিমা বেগম নামের এক বৃদ্ধা ভেঙে পড়া কণ্ঠে বলেন-“ছেলেটার চিকিৎসার জন্য কিছু টাকা জমাইছিলাম, একটা টিনের কৌটায় রেখে। আজ ছাই ঘেঁটে সেটাও পেলাম না। এখনো কিছু খাইনি। সরকারের কাছে সাহায্য চাই।”

বস্তিতে ঘুরে দেখা যায়, পুড়ে যাওয়া ঘরের সামনে মানুষ দাঁড়িয়ে খুঁজছে যা কিছু হয়তো অলৌকিকভাবে রক্ষা পেয়েছে। কিন্তু বেশিরভাগই ফিরে পাচ্ছেন কেবল ছাই আর ভস্ম। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে বৌবাজার এলাকার একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে শতাধিক ঘরে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য-ঘিঞ্জি এলাকা এবং শুকনো মৌসুম হওয়ায় আগুন দ্রুতই ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে একে একে ১৯টি ইউনিট আসে। তবে সরু পথ ও পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যাপক বেগ পেতে হয় তাদের। লেক থেকে পাইপ টেনে পানি এনে দীর্ঘ পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *