April 7, 2026, 11:53 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন

মোঃ মশিউর রহমান বিপুল,

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী পর্ব। সোমবার (২৪ নভেম্বর) শেষ বিকেলে ধরলা ব্রিজের পশ্চিম পাড়ে সোনাইকাজি এলাকায় ধরলা ব্রিজ সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নজরুল ইসলাম মাস্টার।

প্রাচীন বাংলার গ্রামীণ সংস্কৃতির অন্যতম আকর্ষণ নৌকা বাইচ। এখনো এই প্রতিযোগিতা সাধারণ মানুষের মাঝে আনন্দ, উৎসব ও মিলনমেলার আবহ তৈরি করে, নগরজীবনের বাইরে গ্রামীণ জনপদে এনে দেয় আলাদা উত্তেজনা।

অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. শাহাদত হোসেন নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন সমবায় সমিতির সভাপতি সোলায়মান আলী, ইকবাল হোসেন মণ্ডল রুকু, একরামুল হক, শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এবারের প্রতিযোগিতায় মোট ছয়টি নৌকা অংশ নিলেও সময় স্বল্পতার কারণে মাত্র একটি বাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সেই রাউন্ডে দুইটি নৌকা মুখোমুখি হলেও শেষ পর্যন্ত ফলাফল ড্র ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *