May 23, 2026, 2:58 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে গবাদিপশু ও বিদেশি মদ জব্দ

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে গবাদিপশু ও বিদেশি মদ জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সীমান্ত অঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে চারটি গরু ও ৬৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) রাতে জেলার দিয়াডাঙা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর সদস্যরা।

বিজিবির নির্দেশনায় পরিচালিত এ অভিযানে সীমান্ত দিয়ে গবাদিপশু ও মদ পাচারের চেষ্টা ব্যর্থ হয় বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য পাচাররোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

তিনি আরও জানান, ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *