May 23, 2026, 8:58 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গণভোটের ফল ঘোষণা করতে পারবে ইসি

অনলাইন ডেস্ক :

যদি কোনো কারণে কোনো কেন্দ্রে ভোটগ্রহণ বাধাগ্রস্ত হয়, তখন নির্বাচনের ফল ঘোষণা করার জন্য নির্বাচনি কমিশন (ইসি)-এর হাতে রয়েছে সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রে প্রাপ্ত ফলের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। মঙ্গলবার (২৫ অক্টোবর) উপদেষ্টা পরিষদের সভায় গণভোট অধ্যাদেশ অনুমোদিত হয়েছে। অধ্যাদেশের গুরুত্বপূর্ণ দিকগুলো রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তুলে ধরেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

ড. আসিফ জানান, “যদি কোনো কেন্দ্রে ভোটগ্রহণ বাধাগ্রস্ত হয়, প্রিজাইডিং অফিসার সেটি স্থগিত করতে পারবেন। কিন্তু নির্বাচন কমিশন যদি মনে করে যে অন্য কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে গণভোটের ফলাফল নির্ধারণ সম্ভব, তবে ওই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হবে না।”

তিনি উদাহরণ দিয়ে বলেন, “ধরা যাক, এক হাজার ভোট কেন্দ্রের মধ্যে ২০টিতে ভোট নেওয়া যায়নি। যদি বাকি ৯৮০ কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব হয়, তাহলে কমিশন ওই ২০ কেন্দ্রে পুনঃভোটের নির্দেশ দেবে না। জাতীয় নির্বাচনের জন্য যে সিলমোহর ব্যবহার করা হবে, সেই একই সিলমোহর দিয়ে গণভোটও নেওয়া যাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *