April 7, 2026, 10:05 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

জাতীয় নির্বাচনে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জামায়াত নেতার

অনলাইন ডেস্ক :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।মঙ্গলবার (২৫ নভেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক সভায় তিনি এ আহ্বান জানান। বৈঠকে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সভায় যুব ও ক্রীড়া বিভাগের চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা ও মূল্যায়ন করা হয়। এতে বাংলাদেশের যুব সমাজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে সম্পৃক্ত হয়ে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, ডা. ফখরুদ্দিন মানিক, মুহাম্মাদ কামাল হোসাইন ও মাওলানা ইয়াছিন আরাফাত। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের যুব বিভাগের সভাপতি ডা. মঈন উদ্দিন এবং সদস্য হাসানুল বান্না বাদল, নাসির উদ্দিন সজল, খান হাবিব মোস্তফা ও মোহাম্মদ আরাফাত। ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শাহীন আহমেদ খান, মোতাসিম বিল্লাহ ও আব্দুল্লাহ আল নোমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *