May 22, 2026, 11:35 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ইতিহাস গড়লেন নিখিল চৌধুরি

নিজস্ব প্রতিবেদক :

অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয় ক্রিকেটার নিখিল চৌধুরির ব্যাটে উঠলো ঐতিহাসিক সেঞ্চুরি। শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার হয়ে খেলে নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি স্পর্শ করেন তিনি—আর এর মধ্য দিয়েই অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় হিসেবে নাম লেখালেন নিখিল।

রোববার তাসমানিয়ার হয়ে সালেব জুয়েল সেঞ্চুরি করার পর সোমবার আরও দুটি সেঞ্চুরি আসে নিখিল চৌধুরি ও টিম ওয়ার্ডের ব্যাট থেকে। তিন ব্যাটারই নিউ সাউথ ওয়েলস বোলারদের ওপর প্রবল আধিপত্য দেখান। দিল্লিতে জন্ম নেওয়া নিখিল নিজের দেশ ভারতের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন পঞ্জাবের হয়ে। ২০২০ সালে অস্ট্রেলিয়া যাওয়ার পর কোভিড পরিস্থিতিতে সেখানে আটকে পড়েন তিনি। সেই সময় ক্রিকেটের পাশাপাশি পার্ট-টাইম কাজ করে জীবন চালিয়ে গেছেন। নিয়মিত ক্লাব ক্রিকেট খেলতে খেলতেই লক্ষ্য ছিল বড় দলে জায়গা করে নেওয়া।

তার ধারাবাহিক পারফরম্যান্স নজর কাড়ে তাসমানিয়ার সহকারী কোচ জেমস হোপসের। এরপরই জীবনে আসে মোড় ঘোরানো সুযোগ—বিগ ব্যাশ লিগের দল হোবার্ট হারিকেন্সের সঙ্গে চুক্তি, যেখানে অভিষেক মৌসুমেই ব্যাট ও বল হাতে প্রভাব ফেলেন তিনি। এরপর তাসমানিয়ার ঘরোয়া দলে জায়গা পেয়ে আরও জমিয়ে তোলেন নিজের অবস্থান। বর্তমানে অস্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দা হলেও নাগরিকত্ব এখনো ভারতীয়ই রয়েছে তার। বিরাট কোহলিকে আদর্শ মানা নিখিল দীর্ঘদিন ধরেই ফিটনেস ও জীবনযাপনে অনুসরণ করে আসছেন এই ভারতীয় সুপারস্টারকে। তার সংগ্রাম আর সাফল্যের গল্প তাই অনুপ্রেরণা হয়ে উঠছে অনেক তরুণ ক্রিকেটারের কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *