May 23, 2026, 8:57 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে সোমবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেছেন। সাক্ষাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সবার জন্য সমান রাজনৈতিক সুযোগ, মানবাধিকার সুরক্ষা এবং নির্বাচনকে সফল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে ফেসবুক পোস্টে শার্লি বচওয়ে লিখেছেন, আইন উপদেষ্টার সঙ্গে তার আলোচনা ছিল “ফলপ্রসূ ও গঠনমূলক”। তিনি বলেন, আলোচনায় মানবাধিকার জোরদার করা এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিত করার বিষয়গুলো বিশেষভাবে উঠে এসেছে।

কমনওয়েলথ পরিবারের মূল্যবোধ অনুসারে বাংলাদেশের চলমান সংস্কার প্রচেষ্টা ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগকে সমর্থন জানাতেও প্রস্তুত বলে উল্লেখ করেন মহাসচিব। এর আগে দিনটিতে শার্লি বচওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *