May 23, 2026, 8:58 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

নিজস্ব প্রতিবেদক :

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের অফিসে ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে বলেন, ফ্রান্স সরকার দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে কাজ করে আসছে। তিনি আরও জানান, ফ্রান্স বিশেষ করে বাংলাদেশের ওষুধ শিল্প এবং আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ফ্রান্স বাংলাদেশের দীর্ঘমেয়াদি বাণিজ্য অংশীদার। তিনি বলেন, ফরাসি বিনিয়োগের ফলে দেশে মূলধন প্রবাহ বাড়বে এবং এটি অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া তুলনামূলকভাবে কম শ্রম ও উৎপাদন খরচের কারণে ফরাসি ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ বিনিয়োগের দিক থেকে লাভজনক হতে পারে। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *