May 23, 2026, 1:59 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের আসনে লড়বেন আলোচিত সেই রিকশাচালক সুজন

ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের আসনে লড়বেন আলোচিত সেই রিকশাচালক সুজন

মো. জোনাব আলী

রাজধানীর অলিগলি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম সর্বত্র এখন এক নামের আলোচনা, রিকশাচালক সুজন। গত বছরের জুলাইয়ে ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় রিকশার ওপর দাঁড়িয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট দেওয়া সেই একটি মুহূর্ত বদলে দিয়েছে তার জীবন। ভাইরাল হওয়া সেই ছবিই তাকে এনে দিয়েছে পরিচিতি, আর এবার সেই সুজনই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে জাতীয় সংসদ নির্বাচনে লড়তে মনোনয়ন নিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তোলা ২৪ জুলাইয়ের সেই স্যালুটের ছবি দ্রুতই ছড়িয়ে পড়ে দেশজুড়ে। সাধারণ রিকশাচালক থেকে আলোচনার কেন্দ্রে উঠে আসা সুজন এবার ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী হবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

২০ নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ করেন সুজন। মনোনয়ন সংগ্রহের শেষ দিনে সেখানে ছিল উৎসবমুখর উপস্থিতি। উপস্থিত ছিলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও কেন্দ্রীয় নেত্রী তাসনিম জারা।

যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে সুজন বলেন, আমার টাকা নেই, কিন্তু আমার পাশে সাধারণ মানুষ আছে। রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষের জন্যই কাজ করতে চাই। বিজয়ী হলে তাদের জীবনমান উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য।

ভাইরাল মুহূর্তের সেই স্যালুট থেকেই শুরু, এখন সরাসরি জাতীয় রাজনীতির ময়দানে। শহরজুড়ে তাই একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, রিকশাচালক সুজন কি এবার সত্যিই বদলে দিতে পারবেন ঢাকা-৮ এর রাজনৈতিক সমীকরণ?।

উল্লেখ্য, এর আগে এই দলটি থেকেই জুলাইয়ে মারাত্মকভাবে আহত আরেক আন্দোলনকারী খোকন চন্দ্র বর্মণ মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। চিকিৎসার জন্য বর্তমানে তিনি রাশিয়ায় অবস্থান করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *