May 23, 2026, 3:58 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ফের গাজীপুরে ৩.৩ মাত্রার ভূমিকম্প

ফের গাজীপুরে ৩.৩ মাত্রার ভূমিকম্প

জেডটিভি বাংলা ডেস্ক:

নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই গাজীপুরে আবারও ভূমিকম্প রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।

শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে গাজীপুরের বাইপাইল এলাকায় ৩ দশমিক ৩ মাত্রার এই কম্পন রেকর্ড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ।

তিনি জানান, এটি একটি মাইনর ভূমিকম্প, এবং এর উৎপত্তিস্থল ছিল বাইপাইল।

এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারান। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকায় ৪ জন, নরসিংদীতে ৫ জন ও নারায়ণগঞ্জে ১ জন ছিলেন। এছাড়া বিভিন্ন জেলায় কয়েকশ মানুষ আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *