May 23, 2026, 1:51 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ বৃহস্পতিবার। তবে দেশের চলমান পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও দলীয়ভাবে সীমিত কর্মসূচি পালন করা হচ্ছে। দলীয় সূত্র জানায়, তারেক রহমানের নির্দেশনায় কেবল দোয়া-মিলাদ ও অসহায়দের মাঝে অর্থসহায়তা দেওয়ার কর্মসূচিতেই সীমাবদ্ধ থাকছে বিএনপি।

১৯৬৫ সালের এই দিনে জন্ম নেওয়া তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। পরিবারের কাছে তাঁর ডাক নাম ছিল ‘পিনো’। শৈশব থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি ১৯৮৮ সালে ২২ বছর বয়সে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হিসাবে আনুষ্ঠানিকভাবে সংগঠনে যুক্ত হন।

এর আগে ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে মায়ের প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। ২০০২ সালে তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান।

পরবর্তীতে ২০০৯ সালে দলের পঞ্চম জাতীয় সম্মেলন এবং ২০১৬ সালের ষষ্ঠ সম্মেলনে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকে তিনি যুক্তরাজ্য থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্র আরও জানিয়েছে, ওমরাহ পালন শেষে আগামী মাসে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *