May 23, 2026, 9:36 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

দিল্লিতে ড. খলিলুরের সঙ্গে অজিত দোভালের সাক্ষাৎ

দিল্লিতে ড. খলিলুরের সঙ্গে অজিত দোভালের সাক্ষাৎ

জেডটিভি বাংলা ডেস্ক:

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়টি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় বাংলাদেশ হাইকমিশন।

বৈঠকে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় ড. খলিলুর রহমান সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার জন্য অজিত দোভালকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

ড. খলিলের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধি দল বর্তমানে ভারতে রয়েছে সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) এনএসএ-স্তরের বৈঠকে অংশ নিতে। এই সফরকে কেন্দ্র করেই দুই দেশের নিরাপত্তা উপদেষ্টাদের মাঝে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

গত বছরের ৫ আগস্টের পর এটি অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার দ্বিতীয় ভারত সফর। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নয়াদিল্লি যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *