May 23, 2026, 10:03 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুধবার (১৯ নভেম্বর) মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স–২০২৫-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে আয়োজন করতে সেনাবাহিনীর সহায়তা অত্যন্ত জরুরি।অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক কর্মকর্তাকে সনদ প্রদান করা হয়। এই কোর্সে অংশগ্রহণকারী অফিসাররা নেতৃত্ব, কৌশল ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে প্রশিক্ষণ লাভ করেছেন।

ড. ইউনূস উল্লেখ করেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সেনাবাহিনী সময়োপযোগী ভূমিকা পালন করেছে, যা প্রশংসনীয়। তিনি বলেন, “দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও আনন্দময় উৎসবে পরিণত করতে আমাদের সেনাবাহিনীর সহযোগিতা অপরিহার্য।”

কোর্সে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, অর্জিত জ্ঞান তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে কার্যকর হবে এবং জাতীয় সংকট মোকাবিলায় সাহায্য করবে। চীনের এক অংশগ্রহণকারী বলেন, “বাংলাদেশের সামরিক প্রশিক্ষণ আন্তর্জাতিক মান বজায় রেখেছে এবং সহকর্মীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় আমাদের পারস্পরিক বোঝাপড়া দৃঢ় করেছে।”

বাংলাদেশি অংশগ্রহণকারীরা প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলেন, তারা দেশের নিরাপত্তা ও একটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায় তাদের সর্বোচ্চ ভূমিকা রাখতে প্রস্তুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *