April 7, 2026, 9:52 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

জনগণের পাশে থেকে তাদের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক :

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি শামা ওবায়েদ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জনগণের পাশে থেকে তাদের ভাগ্য উন্নয়নে কাজ করার। বুধবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে দলের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন, সংবিধানের সংস্কার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং স্বচ্ছ ও দায়বদ্ধ সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাব তৈরি করা হয়েছে। আমরা যেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করি, অন্য দলগুলো তা ততটা করতে পারে না।”

শামা ওবায়েদ উল্লেখ করেন, বর্তমানের ভোটারের ৪০ শতাংশ ৩০ বছরের কম বয়সের। এই তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর অন্যতম মাধ্যম হলো জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম। “তরুণদের পাশে দাঁড়িয়ে কাজ করলে নতুন বাংলাদেশ গঠনে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব,” বলেন তিনি।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, “প্রজন্ম সবসময় স্বকীয়তা ও স্বাতন্ত্র্যতা বজায় রেখেছে। জেলা-উপজেলা পর্যায়ে স্বাধীনভাবে কাজ করার জন্য এই ধারা বজায় রাখতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কখনো আপোষ করিনি। জাতীয় ইস্যুতে আঘাত করা হলে প্রজন্ম সবসময় সরব থাকে। তাই আপনাদের নিজ থেকেই এই উপলব্ধি আসতে হবে এবং জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে।” সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাইফুল ইসলাম ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি ওবায়দূর রহমান অটল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *