May 23, 2026, 9:37 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক :

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ১–০ গোলের ঐতিহাসিক জয়ের পর অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার (১৯ নভেম্বর) তার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকায় দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামে পাওয়া এই জয়কে বাংলাদেশের ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। দীর্ঘ ২২ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ভারতকে হারাল লাল–সবুজের ফুটবলাররা। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন-“এই জয় পুরো জাতিকে গর্বিত করেছে। এটি শুধু একটি ফুটবল ম্যাচ নয়; লক্ষ লক্ষ তরুণ-তরুণীর জন্য অনুপ্রেরণার উৎস। খেলাধুলা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এই সাফল্য সেই যাত্রায় এক তাৎপর্যপূর্ণ অগ্রগতি।”

ফুটবলে ফিরে আসুক পুরোনো গৌরব :
প্রফেসর ইউনূস আশা প্রকাশ করেন, ভারতের বিপক্ষে এই মূল্যবান জয় বাংলাদেশের ফুটবলে আগের স্বর্ণালী সময় ফিরিয়ে আনতে সহায়তা করবে। তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই অন্তর্বর্তীকালীন সরকার ফুটবলসহ খেলাধুলাকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে, এবং ভবিষ্যতের সরকারগুলোও এই সমর্থন অব্যাহত রাখবে বলে তিনি আশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *