April 7, 2026, 4:50 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল

বিনোদন ডেস্ক :

টলিউডের সফল অভিনেত্রী পায়েল সরকার সম্প্রতি একটি পডকাস্টে নিজের জীবনের এক অপ্রিয় ও কঠিন অভিজ্ঞতা প্রকাশ করেছেন। পায়েল বলেন, এক প্রযোজক সরাসরি তার কাছে যৌন সুবিধা দাবি করেছিলেন, যা তাকে অত্যন্ত চাপের মুখে ফেলেছিল। পডকাস্ট ‘স্ট্রেট আপ উইথ শ্রী’–এর প্রচারণামূলক ভিডিওতে দেখা যায়, পায়েল স্পষ্টভাবে জানান, “আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রযোজক আমার কাছে নির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন।” সঞ্চালিকার প্রশ্নে তিনি দ্বিধাহীনভাবে স্বীকার করেন, “হ্যাঁ, সেটাই।”

অভিনেত্রী আরও জানান, তখন তার ক্যারিয়ার একটি চ্যালেঞ্জের মুখে ছিল। প্রযোজকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করতে থাকেন, এমনকি তার ছবিতে ‘ক্রস ক্রস’ চিহ্ন দিয়ে উল্টো মন্তব্য প্রকাশ করতেন। পায়েল বলেন, “বেসিক্যালি পুরো সাইকো হয়ে গিয়েছিলেন তিনি।”

পায়েল জানান, এই কঠিন সময় পার করার পর তিনি আবার কামব্যাক করেন। এরপর তার জনপ্রিয় ছবি ‘প্রেম আমার’ ও ‘লে ছক্কা’ মুক্তি পায়। এক বছরের ব্যবধানে দুটো ছবির শুটিং সম্পন্ন করেও তিনি পুনরায় ইন্ডাস্ট্রির শীর্ষে ফিরে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *