May 22, 2026, 11:35 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ধানমন্ডি ৩২–এ বুলডোজার যাওয়ার ঘটনায় ক্ষোভ জানালেন অভিনেত্রী শাওন

বিনোদন ডেস্ক :

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের দিকে বুলডোজার নিয়ে যাওয়া একটি ঘটনার প্রতি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সোমবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, দেশের ইতিহাস ও অনুভূতির জায়গায় বারবার আঘাত হানার চেষ্টা করা হচ্ছে বলে তার মনে হয়েছে।

পোস্টে তিনি উল্লেখ করেন, “মনের ভয়-ই আসল ভয় বুঝেছিস গাধার দল! বারবার ভেঙে, বারেবারে আগুন দিয়েও তোদের ভয় যায়নি… এই ভাঙা বাড়ির প্রতিটা ধূলিকণা যে বাংলাদেশের আকাশে বাতাসে মিশে আছে সেটাকে কিভাবে অস্বীকার করবি রে রাজাকার বাহিনী!!”

সোমবার দুপুরে সিটি কলেজের সামনের সড়ক দিয়ে দুটি বুলডোজার ধানমন্ডি ৩২ এর দিকে যেতে দেখা যায়। ওই সময় বিভিন্ন ছাত্র সংগঠনের পরিচয় দেওয়া কয়েকজন এগুলোর সঙ্গে ছিলেন বলে জানা গেছে। ঘটনা সম্পর্কে জানতে চাইলে ডিএমপির ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার সিজানুল হক বলেন, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং “আমরা কাউকে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নিতে দেব না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *