May 23, 2026, 10:33 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ঐতিহাসিক রায় নিয়ে জনমনে আতঙ্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

শেখ হাসিনা ও দুই আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর দেশজুড়ে জনমনে আতঙ্ক দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম।

সোমবার (১৭ নভেম্বর) তিনি বলেন, “রায়কে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে কোনো আতঙ্ক লক্ষ্য করা যায়নি। এখনও কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি, শুধুমাত্র কিছু বিক্ষিপ্ত ছোটখাটো ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত।” তিনি আরও অভিযোগ করেন, দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দেয়া হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনে গুলি করার বিধান আছে।”

জাহাঙ্গীর আলম বলেন, প্রয়োজনে শেখ হাসিনাকে দেশে ফেরাতে আবারও চিঠি পাঠানো হবে। তিনি আশা প্রকাশ করেছেন, রায় কার্যকর হলেও পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *