May 23, 2026, 10:37 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

শহীদ আবু সাঈদের পরিবার রায়ে সন্তুষ্ট, দ্রুত কার্যকর চায়

নিজস্ব প্রতিবেদক :


জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায় ঘোষণার পর শহীদ আবু সাঈদের পরিবার সন্তোষ প্রকাশ করেছে।

সোমবার (১৭ নভেম্বর) আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, “আমরা এই রায়ে খুশি, তবে রায় দ্রুত কার্যকর করা হোক, এটাই আমাদের প্রত্যাশা।” শেখ হাসিনার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে দুটি মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড এবং মামলার রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, “শুধু রায় ঘোষণাই যথেষ্ট নয়, দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে দ্রুত রায় কার্যকর করতে হবে।” মা মনোয়ারা বেগম বলেন, “ছেলেকে হারানোর শূন্যতা কখনো পূরণ হবে না। অন্য কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়, সেই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। রায় ঘোষণার সময় আদালত জানিয়েছে, তিন আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য রায় কার্যকর করা অপরিহার্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *