May 23, 2026, 2:34 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নির্বাচনের আগে হাসিনাকে দেশে ফিরিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিস আলমের

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম আশা প্রকাশ করেছেন, আগামী নির্বাচনের আগে শেখ হাসিনাকে দেশে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হোক। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

দুপুরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশ দেন। এ ছাড়া সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় সারজিস আলম বলেন, “এই রায়ের মাধ্যমে শহীদের আত্মা শান্তি পেয়েছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। দল হিসেবেও আমরা আওয়ামী লীগের বিচার দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “নির্বাচনের আগে যদি তার ফাঁসির রায় কার্যকর করা যায়, তাহলে জনগণ শান্তি নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবে। যেকোনো উপায়ে তাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *