May 23, 2026, 10:34 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বুলডোজারসহ ধানমন্ডি-৩২ এর পথে ঢাকা কলেজের শিক্ষার্থীরা

বুলডোজারসহ ধানমন্ডি-৩২ এর পথে ঢাকা কলেজের শিক্ষার্থীরা

জেডটিভি বাংলা ডেস্ক:

জুলাই অভ্যুত্থানসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিন ধানমন্ডি-৩২ নম্বরের দিকে বুলডোজার নিয়ে মিছিল শুরু করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের সামনে থেকে এ মিছিল শুরু হয়। মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির উদ্দিন রিয়নসহ আরও কয়েকজন অংশ নেন। তাদের সঙ্গে রয়েছে দুটি বুলডোজার, যা নজর কাড়ে পথচারীদের।

মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী সাব্বির উদ্দিন রিয়নসহ কয়েকজন শিক্ষার্থী রয়েছেন।

এছাড়াও ঢাকা কলেজের একদল শিক্ষার্থী রয়েছেন। তাদের সঙ্গে দুটি বুলডোজার রয়েছে।

এদিকে আজ সকালে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিষয়ে রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়কে কেন্দ্র করে ঢাকা কলেজের সামনে কুশপুতুল পোড়ানো ও অবস্থান কর্মসূচির পালনের কথা ছিল। তার পরপরই মিছিল নিয়ে ধানমন্ডি অভিমুখে রওয়ানা করেন শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *