May 23, 2026, 11:30 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

যুক্তরাজ্যের ভিসা নিয়ে সতর্কবার্তা

যুক্তরাজ্যের ভিসা নিয়ে সতর্কবার্তা
যুক্তরাজ্যের ভিসা নিয়ে সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক :

যুক্তরাজ্যের কোনো ধরনের ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) কখনোই গ্যারান্টিযুক্ত নয়— এমন স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। রোববার প্রকাশিত এক ঘোষণায় হাইকমিশন জানায়, সাম্প্রতিক সময়ে ফোন, ই-মেইল বা টেক্সট বার্তার মাধ্যমে কিছু প্রতারক চক্র ভিসা “নিশ্চিত করে দেওয়ার” নামে মানুষকে বিভ্রান্ত করছে। হাইকমিশন বলছে, “কেউ যদি যুক্তরাজ্যের ভিসা নিশ্চিত করার দাবি করে- তবে সেটি শতভাগ প্রতারণা।”

হাইকমিশনের বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাজ্যে ভিসা আবেদন, যাচাই ও মূল্যায়নের পুরো প্রক্রিয়াই সম্পন্ন হয় সরকারি নিয়মমাফিক, যেখানে বাইরের কোনো ব্যক্তি, দালাল বা প্রতিষ্ঠান প্রভাব বিস্তার করতে পারে না। তাদের ভাষায়, “ভিসা প্রদানের বিষয়ে কোনো বিশেষ সুবিধা বা নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা কারও নেই।” ভিসা-সংক্রান্ত সঠিক নির্দেশিকা ও তথ্যের জন্য আবেদনকারীকে ব্রিটিশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করার পরামর্শ দিয়েছে হাইকমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *