May 22, 2026, 10:21 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

দাবি পূরণের আশ্বাসের পর বিচারকদের কলম বিরতি স্থগিত

জেডটিভি বাংলা ডেস্ক :

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলেকে হত্যা করার ঘটনায় বিচারকদের দুই দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছে সরকার। এই প্রেক্ষিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ) পূর্বঘোষিত রোববারের কলম বিরতি কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে। রোববার (১৬ নভেম্বর) অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, সরকারের আমন্ত্রণে বিচার বিভাগের সিনিয়র কর্মকর্তাসহ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাতে দুই দফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের সব বিচারক নিরাপত্তার স্বার্থে পূর্বঘোষিত কালো ব্যাজ ধারণ করবে এবং নিহত তাওসিফ রহমান সুমনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানানো হয়েছে।

দুই দফা দাবির মধ্যে রয়েছে: সকল আদালত ও বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিযুক্ত করা। রাজশাহীর ঘটনায় নিরাপত্তা অবহেলায় এবং আসামিকে আইনবহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। আগামীতে ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কলম বিরতি পুনরায় শুরু হবে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *