April 7, 2026, 3:26 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নির্বাচন ঘিরে ৯ দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন ঘিরে ৯ দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

জেডটিভি বাংলা ডেস্ক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নয় দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচন দিবসে একদিন এবং পরে তিন দিন—মোট নয় দিন কঠোর নিরাপত্তা বলবৎ থাকবে। পরিস্থিতি অনুযায়ী এই সময়সীমা বাড়ানো বা সমন্বয় করা হতে পারে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন মাঠে আছেন সেনাবাহিনীর ৩০ হাজার সদস্য। নির্বাচনের সময় প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন থাকবেন। বিজিবির সদস্য থাকবেন প্রায় ৩৫ হাজার, নৌবাহিনী পাঁচ হাজার, কোস্টগার্ড চার হাজার, র‌্যাব প্রায় আট হাজার এবং আনসার বাহিনীর সদস্য থাকবেন সাড়ে পাঁচ লাখের মতো। নির্বাচন ব্যবস্থাপনায় আনসার এবার বড় ভূমিকা পালন করবে। তাদের জন্য অস্ত্র এবং বডি ক্যামেরাও সরবরাহ করা হবে।

নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে হবে, এ নিয়ে সন্দেহের কিছু নেই।

সরকার পরিবর্তন নিয়ে প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কারণে ঘটেনি; জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই তা সম্ভব হয়েছে। “আপনারা দেখেছেন, কীভাবে তারা দেশ ছেড়ে পালিয়েছে—এটি জনগণের ইচ্ছার প্রতিফলন,” মন্তব্য করেন তিনি।

মতবিনিময় শেষে তিনি পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *