April 7, 2026, 3:24 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

‘গঙ্গাচড়ায় দাঁড়িপাল্লার শোভাযাত্রায় সমর্থকের মৃত্যু’, আহত ৩

‘গঙ্গাচড়ায় দাঁড়িপাল্লার শোভাযাত্রায় সমর্থকের মৃত্যু’, আহত ৩

রংপুর ব্যুরো:

রংপুর-১ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী মো. রায়হান সিরাজীর দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি শোভাযাত্রায় ঘটে গেছে মর্মান্তিক দুর্ঘটনা। এতে নূর আলম মিয়া (৫৮) নামে এক সমর্থকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গঙ্গাচড়া মডেল থানাধীন তুলসীরহাট ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া নূর আলম মিয়া রংপুর মহানগরের হাজিরহাট থানার উত্তম হাজিরহাট এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত মনসুর আলী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় গঙ্গাচড়া উপজেলা মাঠ থেকে মোটরসাইকেল বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি তুলসীরহাট ব্রিজের কাছে পৌঁছালে অংশগ্রহণকারী নূর আলম মিয়া মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন। সহযাত্রীরা দ্রুত তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনার সময় নূর আলম মিয়ার মোটরসাইকেলটি পিলারে ধাক্কা খাওয়ায় পেছনে থাকা আরো দু’টি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এতে অন্তত তিনজন আহত হন বলে জানা গেছে।

দুঃখ প্রকাশ করে জামায়াতের প্রার্থী মো. রায়হান সিরাজী বলেন, আজকের শোভাযাত্রায় আমাদের এক মূল্যবান কর্মীকে হারাতে হলো। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *