April 7, 2026, 4:49 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বিএনপিতে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিএনপিতে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

জেডটিভি বাংলা ডেস্ক:

বিএনপির ভেতরে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগ তুলে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘একটি দল বিএনপির মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে এবং এ থেকে ফায়দা তুলতে চায়। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব-বিভাজন তৈরি হতে দেবেন না।’

তিনি আরও বলেন, আরেকটি দল ক্ষমতায় আসার চেষ্টা করছে। অতীতের অভিজ্ঞতা বলে, তারা দেশের পরিবর্তন বা রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম নয়।

সমাবেশে মির্জা ফখরুল রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে নেতা-কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘ব্যারিস্টার আমিনুল হক মানুষের জন্য কাজ করেছেন। এই এলাকায় তার পরিবারও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারে এই আসনে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিনকে মনোনয়ন দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে তার পক্ষে কাজ করতে হবে।

এর আগে মির্জা ফখরুল গোদাগাড়ীর ফাজিলপুর গোরস্থানে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের কবর পরিদর্শন করেন। এ সময় শরিফ উদ্দিন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। জিয়ারত শেষে তিনি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *