April 7, 2026, 4:49 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

মায়ের গলাকাটা মরদেহের পাশেই পড়ে ছিল আহত বাবা, পুলিশ হেফাজতে মেয়ে

মায়ের গলাকাটা মরদেহের পাশেই পড়ে ছিল আহত বাবা, পুলিশ হেফাজতে মেয়ে

স্টাফ রিপোর্টার:

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষ থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে তার স্বামীকে। ঘটনাটি ঘটে শুক্রবার (১৪ নভেম্বর) মধ্যরাতে নওয়াব আলী মার্কেট এলাকার একটি বহুতলের ফ্ল্যাটে। শনিবার সকালে দম্পতির ১৬ বছরের মেয়েকে হেফাজতে নেয় পুলিশ।

নিহত নারীর নাম রহিমা বেগম (৩৮)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিনোয়াটি গ্রামের শাজাহান সরকারের মেয়ে। তার স্বামী ইমরান হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের সুরুজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ইমরান হোসেন ও রহিমা বেগম তাদের মেয়েকে নিয়ে কোনাবাড়ীর নওয়াব আলী মার্কেট এলাকার একটি ভবনের পাঁচতলায় ভাড়া থাকতেন। ইমরান কোনাবাড়ী এলাকায় মাংস বিক্রির কাজ করতেন, স্ত্রী ঘর সামলাতেন।

সকালে পুলিশ খবর পায়, স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে কোনাবাড়ী থানা থেকে পুলিশ ভোরে তাদের লাশের সুরতহাল করতে যান। এ সময়ে পুলিশ অর্ধগলাকাটা ইমরান হোসেনকে হাত নাড়াচাড়া করতে দেখেন। পরে তাকে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কোনাবাড়ী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, দম্পতির কিশোরী মেয়ে দাবি করেছে—প্রথমে ইমরান হোসেন তার মাকে হত্যা করেন, পরে নিজেই আত্মহত্যার চেষ্টা করেন। তবে তার বর্ণনায় অস্পষ্টতা থাকায় সত্যতা যাচাইয়ের জন্য তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

ওসি জানান, রহিমা বেগমের লাশ মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় ইমরান চিকিৎসাধীন। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *