May 22, 2026, 11:37 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

আমির-জুহির আশির দশকের এই সিনেমা কেন জেনজিদের পছন্দের?

বিনোদন ডেস্ক :

১৯৮৮ সালে মুক্তি পাওয়া বলিউডের রোম্যান্টিক ক্লাসিক ‘কেয়ামত সে কেয়ামত তাক’ আজও তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়। সময় বদলেছে, সিনেমার ফ্যাশন ও ভাষা বদলেছে, কিন্তু আমির খান ও জুহি চাওলার প্রথম ছবির সরল, আবেগঘন প্রেমকাহিনি এখনও দর্শকদের হৃদয়ে জায়গা করে রেখেছে। নাসির হুসেন পরিচালিত এই সিনেমা মুক্তির সময় বলিউডে এক নতুন ধারা চালু করেছিল। পারিবারিক বিরোধ ও নিষিদ্ধ প্রেমের গল্পকে কেন্দ্র করে ছবিটি রাতারাতি সাড়া ফেলেছিল এবং আমির-জুহিকে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠা করেছিল।

বিশ্লেষকরা মনে করেন, আজকের অত্যধিক নাটকীয় বা জোরপূর্বক রোম্যান্সের সিনেমার বিপরীতে এই ছবির প্রেম ছিল সহজ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য। সেই সরলতার কারণে ‘জেন জি’ প্রজন্মও আজও এই সিনেমার প্রতি আকৃষ্ট। সিনেমায় পারিবারিক শত্রুতা, প্রতিশোধ এবং নিষিদ্ধ ভালোবাসার সংঘাত এতই সাবলীলভাবে দেখানো হয়েছিল যে, পরবর্তী সিনেমাগুলো যেমন ‘ইশকজাদে’ বা ‘রামলীলা’-তেও এর ছাপ স্পষ্ট। এছাড়া তখনকার সময় বিবাহবহির্ভূত সন্তানের প্রসঙ্গ তুলে ধরা ছিল সাহসী পদক্ষেপ, যা ছবিটিকে শুধু প্রেমকাহিনি নয়, এক প্রগতিশীল সামাজিক চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *