July 8, 2026, 2:33 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ইসলামিক গেমসে ইতিহাস : টেবিল টেনিসের ফাইনালে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক :


ইসলামিক সলিডারিটি গেমসে ইতিহাস গড়ল বাংলাদেশ। সৌদি আরবে অনুষ্ঠিত টুর্নামেন্টে টেবিল টেনিসের মিশ্র দ্বৈত বিভাগে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার সেমিফাইনালে বাহরাইনের বিপক্ষে ৩-১ সেটে জয় পায় বাংলাদেশ দল। খৈ খৈ সাই মারমা ও জাভেদ আহমেদ জুটিই এই ঐতিহাসিক সাফল্যের নায়ক।

প্রথম গেমে ১৩–১১ পয়েন্টে জিতে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় গেমে ৭-১১ পয়েন্টে হারলেও তৃতীয় গেমে ১২-১০ পয়েন্টে লিড নেয় তারা। চতুর্থ গেমে দারুণ আধিপত্য দেখিয়ে ১১-৩ পয়েন্টে ম্যাচ জিতে নেয় জাভেদ–খৈ খৈ জুটি।

রাতেই বাংলাদেশ সময় অনুযায়ী ফাইনালে তুরস্কের মুখোমুখি হবে বাংলাদেশ। এই অর্জনের মাধ্যমে টেবিল টেনিসে ইসলামিক গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত হলো। সেমিফাইনালে উঠেই নিশ্চিত হয়েছিল ব্রোঞ্জ; ফাইনালে পৌঁছে এখন রৌপ্য পদকও নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এবারের আসরে বাংলাদেশের পদক সংখ্যা বেড়ে দাঁড়াল চারটি। টেবিল টেনিসের পাশাপাশি ভারোত্তোলনেও এসেছে সাফল্য – ভারোত্তোলক মারজিয়া আক্তার ইকরা স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক এবং মোটের ওপর তিনটি ইভেন্টে তিনটি ব্রোঞ্জ পদক জয় করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *