May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

“শ্রীপুরে স্কুলছাত্রীকে অজ্ঞান করে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ”

"শ্রীপুরে স্কুলছাত্রীকে অজ্ঞান করে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ"
ছবি: প্রতীকী

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের শ্রীপুরে চেতনানাশক খাইয়ে ১১ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চার ব্যক্তির বিরুদ্ধে। মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে বেশ কয়েকদিন ধরেই ওই কিশোরীকে ধর্ষণ করে আসছিলো অভিযুক্তরা। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর বাবা বাদী শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলেন- উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামের মো. শফিকুল ইসলাম (৩৫), জসিম উদ্দিন (৩০), মো. বাবুল মিয়া (২৫) ও সাব্বির আহমেদ (২০)।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানায়, প্রায় ১৫ দিন আগে স্কুল থেকে ফেরার পথে বৃষ্টি থেকে বাঁচতে একটি দোকানে আশ্রয় নেয় ওই কিশোরী। সেখানে অভিযুক্তরা তাকে কোল্ড ড্রিংকসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পান করায়।

এরপর তাকে অচেতন অবস্থায় পাশের জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে প্রায়ই ধর্ষণ করত বলে জানায় ভুক্তভোগীর বাবা।

গেল বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে আবারও স্কুল থেকে ফেরার পথে অভিযুক্তরা ভুক্তভোগীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে ওই কিশোরীকে জঙ্গলের পাশে ফেলে পালিয়ে যায়।

খোজাখুজির একপর্যায়ে মেয়েকে জঙ্গলের পাশে পড়ে থাকতে দেখে বাড়ি নিলে সবকিছু জানাজানি হয়।

পরে রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় ভুক্তভোগী বাবা শ্রীপুর থানায় অভিযুক্তদের আসামি করে থানায় মামলাটি করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আসামিদের গ্রেফতারে অভিযানে চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *