May 23, 2026, 12:13 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

মুদি দোকানি রনি পরিকল্পনা ও অস্ত্র সরবরাহ করে খুন শীর্ষ সন্ত্রাসী মামুনের

জেডটিভি বাংলা ডেস্ক :

রাজধানীর পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন (৫৫) নিহত হয়েছেন পরিকল্পিত গুলিকাণ্ডে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে পাঁচজনকে, যার মধ্যে দুইজন পেশাদার শ্যুটার ফারুক ও রবিন রয়েছেন। গ্রেপ্তার বাকি তিনজন হলেন ইউসুফ, রুবেল ও শামীম। ডিবি জানায়, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন রনি ফারুক, একসময় মুদি দোকানি এবং বর্তমানে শীর্ষ সন্ত্রাসী। রনি নিজে দুই লাখ টাকা দিয়ে এবং হত্যাকাণ্ডের জন্য প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করে মামুনকে হত্যা করানো হয়। হত্যার পেছনে মূল কারণ ছিল আন্ডারওয়ার্ল্ডে আধিপত্য বিস্তার ও ইমন-মামুন জুটির দীর্ঘ দিনের দ্বন্দ্ব।

ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ১০ নভেম্বর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশপথে হত্যাকাণ্ড ঘটেছে। গুরুতর জখম অবস্থায় ঢামেকে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তদন্তে সিসি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে মূল আসামিদের শনাক্ত করা হয়। হত্যার সময় ব্যবহৃত দুটি পিস্তল, নগদ অর্থ ও মোটরসাইকেল উদ্ধার হয়েছে। গ্রেপ্তাররা হত্যাকাণ্ডের পর রনির নির্দেশে অস্ত্র ও গুলি রুবেলের কাছে পৌঁছে দেয়। পরে রনির নির্দেশে তারা সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে, পথে ডিবি তাদের আটক করে।

ডিবি জানিয়েছে, রনি এখনও পলাতক। তার খুঁজে বের করার চেষ্টা চলছে। হত্যাকাণ্ডে মূল পরিকল্পনাকারীর দায়িত্ব, অস্ত্র সরবরাহ এবং পারিশ্রমিক স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *