April 7, 2026, 5:11 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

মেঝেতে বাবার আর বিছানায় পড়ে ছিল ছোট্ট মেয়ের গলাকাটা মরদেহ

মেঝেতে বাবার আর বিছানায় পড়ে ছিল ছোট্ট মেয়ের গলাকাটা মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের হালুয়াঘাটে এক ঘরে পাওয়া গেছে বাবা ও মেয়ের গলাকাটা লাশ। নিহতরা হলেন রতন মিয়া (৩০) এবং তার সাত বছর বয়সী মেয়ে নূরিয়া খাতুন। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত রতন মিয়া শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় খিশাকুড়ি গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি পেশায় পোশাক শ্রমিক ছিলেন এবং কিছুদিন ধরে স্ত্রী জুলেখার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে রতনের সঙ্গে ওই গ্রামের দুলাল মিয়ার মেয়ে জুলেখার বিয়ে হয়। তাদের একমাত্র সন্তান নূরিয়া। বছর দুয়েক আগে জুলেখা কাজের জন্য দুবাই যান। সম্প্রতি দেশে ফিরে আসার পর পুনরায় বিদেশ যেতে চাইলে স্বামী রতন আপত্তি জানান। এ নিয়ে দাম্পত্য কলহ চলছিল তাদের মধ্যে।

মঙ্গলবার রাত ৩টার দিকে পরিবারের লোকজন চিৎকার শুনে এসে দেখেন, রতন মিয়া মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং বিছানায় গলাকাটা অবস্থায় নূরিয়ার লাশ। এ সময় জুলেখাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতের মা জানান, দুই দিন আগে ছেলে বলেছিল, বউরে বুজায়া আনবে, বাড়ি ঘর তুলে এখানেই থাকবে, আর বিদেশ যেতে দেবে না। এখন ওদের মাইরা ফেলছে শ্বশুর-শাশুড়ি মিলে। আমি বিচার চাই।

হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুণ বলেন, ঘটনাস্থল থেকে বাবা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *