April 8, 2026, 7:35 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

মাইলস্টোন ট্রাজেডি: ১১৪ দিন হাসপাতালে থাকার পর দুই শিক্ষার্থী বাড়ি ফিরল

মাইলস্টোন ট্রাজেডি: ১১৪ দিন হাসপাতালে থাকার পর দুই শিক্ষার্থী বাড়ি ফিরল
মাইলস্টোন ট্রাজেডি: ১১৪ দিন হাসপাতালে থাকার পর দুই শিক্ষার্থী বাড়ি ফিরল

নিজস্ব প্রতিবেদক :

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান বিধ্বস্ত দুর্ঘটনার ১১৪ দিন পর অবশেষে বাড়ি ফিরলেন ৪র্থ শ্রেণির দুই শিক্ষার্থী—সাইবা জাহান সাইমা (১০) ও সাইরা জাহান (১০)। দুর্ঘটনার সময় উভয়েই দগ্ধ হন।

বুধবার (১২ নভেম্বর) সকালে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসির উদ্দীন। ডা. নাসির উদ্দীন জানান, ২১ জুলাই মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় সাইমা ও সাইরা সহ মাইলস্টোন স্কুলের বহু শিক্ষার্থী দগ্ধ হয়েছিলেন। প্রায় চার মাস ধরে তারা ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। সাইবার শরীরের প্রায় ১০ শতাংশ এবং সাইরার ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।তিনি আরও জানান, বর্তমানে আরও তিন জন শিক্ষার্থী চিকিৎসার জন্য ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *