May 23, 2026, 6:05 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ক্লাস ঢুকে ডাস্টার দিয়ে মেরে ছাত্রীর মাথা ফাটালেন শিক্ষক, ভিডিও ভাইরাল

ক্লাস ঢুকে ডাস্টার দিয়ে মেরে ছাত্রীর মাথা ফাটালেন শিক্ষক, ভিডিও ভাইরাল
ক্লাস ঢুকে ডাস্টার দিয়ে মেরে ছাত্রীর মাথা ফাটালেন শিক্ষক, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফরুক আহমেদ ক্লাসে পড়ানোর সময় এক সপ্তম শ্রেণির ছাত্রীকে (১৪) ডাস্টার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। আহত ছাত্রী সাইদা বেগমকে (১৪) দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সাইদার বাবা মুজিবুর রহমান একজন অটোচালক এবং পাটলী ইউনিয়নের নন্দিরগাঁও পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

ঘটনার পর স্কুলের সহপাঠী ও স্থানীয় মানুষজন ক্ষোভ প্রকাশ করেছেন। অভিভাবক ও স্থানীয় সচেতন মহল দাবি জানিয়েছেন, অভিযুক্ত প্রধান শিক্ষক ফরুক আহমেদের বিরুদ্ধে দ্রুত এবং সুষ্ঠু তদন্ত চালিয়ে বিচার নিশ্চিত করতে হবে।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফয়জুর রহমান জোয়ারদার পলাশ বলেন, “এটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। তবে ভবিষ্যতে এমন ঘটনা আর হবে না।” জগন্নাথপুর উপজেলার একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *