April 7, 2026, 6:48 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ভিসা জটিলতায় এশিয়া কাপের ফ্লাইট মিস করলেন ৩ ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক ও ‘এ’ দলের ক্রিকেটাররা এখন ব্যস্ত আন্তর্জাতিক সূচিতে। জাতীয় দল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে, এনসিএলে চলছে চারদিনের ক্রিকেট, আর তারই ফাঁকে ইমার্জিং ক্রিকেটারদের জন্য শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ।

বুধবার সকালে কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। তবে শেষ মুহূর্তের ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি তিন ক্রিকেটার— ইয়াসির আলি রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন এবং মৃত্যুঞ্জয় চৌধুরি।
বোর্ড সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে তারা বৃহস্পতিবার সকালে দলে যোগ দেবেন। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর দোহায় অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ। আসরে অংশ নিচ্ছে ৮টি দল। ২০২৪ সাল পর্যন্ত এটি ইমার্জিং এশিয়া কাপ নামে পরিচিত ছিল, এবার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ’। টুর্নামেন্টটি লিস্ট ‘এ’ মর্যাদাপ্রাপ্ত এবং এর মাধ্যমে তরুণ ক্রিকেটাররা আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।

‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং, অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। যেখানে বাংলাদেশসহ পাঁচটি দেশের অংশ নিচ্ছে তাদের ‘এ’ দল, কিন্তু আমিরাত, ওমান ও হংকংয়ের জাতীয় দলই অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। ১৪ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে; ২১ নভেম্বর সেমিফাইনাল এবং ২৩ নভেম্বর ফাইনাল।

আকবর আলীর নেতৃত্বে দলে রয়েছেন- জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (ক্যাপ্টেন), ইয়াসির আলি চৌধুরী, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রাকিবুল হাসান, এস এম মেহেরব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, স্বাধীন ইসলাম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *