May 23, 2026, 12:12 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

পল্টন মোড়ে আট দলের সমাবেশ, জনদূর্ভোগ বেড়েছে

পল্টন মোড়ে আট দলের সমাবেশ, জনদূর্ভোগ বেড়েছে
পল্টন মোড়ে আট দলের সমাবেশ, জনদূর্ভোগ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক :
সোমবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টন মোড় কার্যত অবরোধ হয়ে পড়ে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে অটিটি রাজনৈতিক দল এখানে সমাবেশ করায় পল্টন মোড় ঘিরে থাকা চারটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ পথচারী ও যাত্রীদের ভোগান্তি দেখা দিয়েছে। সমাবেশে সভাপতিত্বকারী রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, নভেম্বর মাসে গণভোট আয়োজন ও নির্বাচনে সমান সুযোগ নিশ্চিতসহ পাঁচ দফা দাবি তুলে ধরেছে।

সরেজমিনে দেখা গেছে, কাকরাইলের দিকে মুখ করে সমাবেশের স্টেজ বানানো হয়েছে। এর ফলে জিরো পয়েন্ট-থেকে-পল্টন মোড়, প্রেস ক্লাব-থেকে-পল্টন মোড়, কাকরাইল-থেকে-পল্টন মোড় এবং বায়তুল মোকাররম-থেকে-পল্টন মোড় এই সড়কগুলো বন্ধ রয়েছে। যানবাহনকে ভিন্ন পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এদিকে জনসাধারণকে হেঁটে চলতে হচ্ছে। পথচারীরা অভিযোগ করছেন, “রাস্তা বন্ধ করে সমাবেশের ফলে চলাচল বিপর্যস্ত হয়েছে। সাধারণ মানুষকে বারবার কষ্ট দিতে হচ্ছে।”

হাবিবুল্লাহ সিদ্দিক নামের এক পথচারী বলেন, “যান চলাচল বন্ধ হওয়ায় হেঁটেই এগোতে হচ্ছে। কোথায় গাড়িতে উঠব, ঠিক জানি না।” অন্যদিকে অনলাইন কুরিয়ার কোম্পানির ডেলিভারি বয় এনামুল হাসান জানান, “সাইকেল নিয়েও সামনের দিকে যাওয়া যাচ্ছে না। এলাকায় ডেলিভারির দায়িত্ব আছে, তাই পুরো এলাকা হেঁটেই ঘুরতে হচ্ছে।” ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, পল্টন মোড়ে সমাবেশকে কেন্দ্র করে দৈনিক বাংলা থেকে পল্টনমুখী সড়ক বন্ধ। পুলিশ জানায়, গাড়িগুলোকে শাপলা চত্বর ও ফকিরাপুলের দিকে ডাইভারশন করা হচ্ছে। ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত যান চলাচল খুব ধীর গতিতে চলছে। কিছু গাড়িকে বাবু রহমত মার্কেট ও শাপলা চত্বরের দিকে ঘুরানো হচ্ছে। এছাড়া শান্তিনগর মোড় থেকে রাজমণি ক্রসিংমুখী সড়ক বন্ধ থাকায় গাড়িগুলোকে পুলিশ লাইন ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *