July 8, 2026, 10:30 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বকেয়া পরিশোধের আশ্বাসে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখল আদানি

নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে বকেয়া পরিশোধ না হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়েছিল ভারতের আদানি পাওয়ার। তবে বাংলাদেশের পক্ষ থেকে বকেয়া বিল পরিশোধের আশ্বাস দেওয়ায় কোম্পানিটি বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, মঙ্গলবার সকালে আদানি পাওয়ার ৮৫৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। চলতি মাসে সরকারের পক্ষ থেকে আদানিকে ১০০ মিলিয়ন ডলার আংশিক বিল পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে। বিপিডিবির মুখপাত্র শামীম হাসান জানিয়েছেন, আদানি ৪৯৬ মিলিয়ন ডলারের একটি বকেয়া বিল দাবি করেছে। সেই বিলের কিছু অংশ আজকের মধ্যে পরিশোধের সম্ভাবনা রয়েছে। পারস্পরিক চিঠি ও আলোচনার মাধ্যমে এই প্রক্রিয়া চলছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান পূর্বে জানিয়েছিলেন, “আদানির সঙ্গে কিছু বিষয় নিয়ে মতপার্থক্য রয়েছে। তবে আমরা আংশিক পেমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হাইকোর্টে আদানির দুর্নীতির বিষয়ে একটি রিটও রয়েছে।” অক্টোবরের শেষের দিকে আদানি পাওয়ারের হেড অব এনার্জি রেগুলেটরি অ্যান্ড কমার্শিয়াল, অভিনাশ অনুরাগ, বিপিডিবির চেয়ারম্যানকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়, বারবার অনুরোধ ও যোগাযোগের পরও পিডিবি এখনও ৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৪৯.৬ কোটি ডলার) বকেয়া পরিশোধ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *