May 23, 2026, 12:12 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নিয়োগ শিক্ষায় নতুন উদ্যোগ: নর্থ সাউথ ইউনিভার্সিটি ও বিআইসিএমের চুক্তি

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) বিনিয়োগ শিক্ষাকে আরও সহজলভ্য করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এ চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনিয়োগ বিষয়ক বুনিয়াদী কর্মশালায় অংশগ্রহণ করতে পারবে এবং বিআইসিএমের আয়োজিত বিভিন্ন সার্টিফিকেট কোর্সে নিবন্ধনের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এনএসইউর নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ ও এনএসইউর উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বিআইসিএমের সঙ্গে চুক্তির মাধ্যমে স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের জন্য বিনিয়োগবান্ধব পাঠ্যক্রম তৈরিতে সহযোগিতা এবং বিশেষজ্ঞ পরামর্শ প্রদানের সুযোগ তৈরি হবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক ড. একেএম ওয়ারেসুল করিম, অ্যাকাউন্টিং ও ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ও পরিচালক (ভর্তি কার্যক্রম) ড. নূরুল কবির, বিভাগীয় প্রধান ড. এফ জে মোহাইমেন, সহকারী অধ্যাপক ও পরিচালক (এক্সটারনাল এফেয়ার্স) সিনথিয়া ম্যাককিনি, এবং বিআইসিএমের সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন, প্রভাষক ফাইমা আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।বৈঠকের আয়োজন শিক্ষার্থীদের বিনিয়োগ শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং বাস্তবমুখী দক্ষতা অর্জনের জন্য সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *