May 23, 2026, 2:34 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ঢাকা-৯ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন ডা. তাসনিম জারা

ঢাকা-৯ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন ডা. তাসনিম জারা
ঢাকা-৯ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন ডা. তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা-৯ আসনে নির্বাচনে লড়তে মনোনয়ন ফরম নিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। সোমবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ঢাকা-৯ আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এতে মূলত সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা অন্তর্ভুক্ত।

এই আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি, তবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে কবির আহমদ মনোনয়ন পেয়েছেন। ডা. তাসনিম জারার মনোনয়ন ফরম কেনার মধ্য দিয়ে এনসিপি-র এই আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *