April 8, 2026, 9:57 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ঢাকায় আসছে জাতিসংঘ প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের প্রক্রিয়া নিয়ে ব্যবসায়ীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ সরেজমিনে মূল্যায়ন করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের একটি প্রতিনিধিদল।
জাতিসংঘের স্বল্পোন্নত দেশবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয়ের পরিচালক রোনাল্ড মোলেরুসের নেতৃত্বে দলটি ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
তিনি জানান, এলডিসি থেকে উত্তরণের সময়সীমা পেছানোর দাবির প্রেক্ষাপটে এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিনিধি দলটি বাংলাদেশের সরকারি সংস্থা, ব্যবসায়ী সংগঠন ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি মূল্যায়ন করবে।
সূত্র জানায়, এলডিসি থেকে উত্তরণের পর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারালে বাংলাদেশের রপ্তানি খাত ৬ থেকে ১৪ শতাংশ পর্যন্ত আয়ে ক্ষতির মুখে পড়তে পারে— এমন আশঙ্কা থেকেই ব্যবসায়ী মহলে উদ্বেগ বেড়েছে।
ব্যবসায়ীরা মনে করছেন, এখনই এলডিসি থেকে বেরিয়ে আসা বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্যসহ প্রধান রপ্তানি বাজারগুলোতে বাংলাদেশের তৈরি পোশাকসহ অন্যান্য পণ্যে শুল্কমুক্ত সুবিধা হারানোর সম্ভাবনা রয়েছে।জাতিসংঘের এই সফরে এলডিসি উত্তরণ প্রক্রিয়া, বাণিজ্য সুবিধা বজায় রাখার কৌশল এবং সম্ভাব্য আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে আলোচনা হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *