May 23, 2026, 3:27 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

দাবি না মানলে আন্দোলন তীব্র হবে – পল্টন থেকে আট ইসলামী দলের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক :
‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন, নভেম্বরে গণভোট আয়োজন, সমান নির্বাচনী সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি এবং সংস্কারকৃত নতুন আরপিও অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি রাজনৈতিক দল।

সমাবেশ শেষে তারা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করবে বলে জানিয়েছে আয়োজক দলগুলো। সমাবেশে বক্তারা বলেন, এই পাঁচ দফা এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন— “এই দাবি না মানলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। আমরা মাঠ ছাড়ব না। আগামী নির্বাচনের আগে গণভোট আদায় করেই ছাড়ব।” বক্তারা আরও অভিযোগ করেন, “যারা ক্ষমতায় যাওয়ার জন্য ওঁত পেতে আছে, তারা গণভোট নিয়ে উপহাস করছে। কিন্তু জনগণ এই দাবির পক্ষে ঐক্যবদ্ধ।” “শুভবুদ্ধির উদয় না হলে আন্দোলন অব্যাহত থাকবে” বক্তাদের ভাষায়, এখনো যদি সরকারের শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

দলগুলোর পাঁচ দফা দাবি :
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নির্দেশ জারি ২. নভেম্বরে জাতীয় গণভোট আয়োজন ৩. অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ ৪. নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা ৫. ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা প্রদান


এই যৌথ কর্মসূচিতে অংশ নিয়েছে— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *