April 8, 2026, 9:37 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শীতের আগমন, প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক :
দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে ১০ নভেম্বর থেকেই শীতের আগমন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। তবে সারাদেশে শীতের পূর্ণ আমেজ পাওয়া যাবে নভেম্বরের শেষ দিক থেকে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের প্রথম শৈত্যপ্রবাহ নামতে পারে ডিসেম্বরের শুরুতে। বিডব্লিউওটি জানায়, ৮ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত আবহাওয়া থাকবে অনুকূল। এ সময়কে কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী বলা হয়েছে। ধান কাটা ও শীতকালীন শাকসবজি চাষের জন্য এটি হবে সুবিধাজনক সময়।

লঘুচাপের প্রভাব কমে যাওয়ায় দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হ্রাস পেয়েছে। সংস্থাটি জানিয়েছে, ৭ নভেম্বর পর্যন্ত কয়েকটি স্থানে সামান্য বৃষ্টি হতে পারে, তবে ২০ নভেম্বরের আগে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় ১৭–১৮ নভেম্বর বিক্ষিপ্ত বৃষ্টির ইঙ্গিত দিয়েছে পূর্বাভাসটি। ঘূর্ণিঝড়ের বিষয়ে বিডব্লিউওটি জানিয়েছে, ২০ নভেম্বরের আগে সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নেই। তবে ২০ নভেম্বরের পর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। একই সময়ে দেশে বৃষ্টি বলয়ও দেখা দিতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *