May 23, 2026, 1:10 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সুনীল ছেত্রী ছাড়াই বাংলাদেশে আসছে ভারত

স্পোর্টস ডেস্ক :
আগামী ১৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। তবে ভারতীয় দল এবার আসছে ক্যাপ্টেন সুনীল ছেত্রীকে ছাড়াই। বুধবার (৫ নভেম্বর) ঘোষিত ২৩ সদস্যের দলে এই কিংবদন্তি ফরোয়ার্ডকে রাখেননি ভারতের প্রধান কোচ খালিদ জামিল।

গ্রুপ ‘সি’-এর এই ম্যাচটি মূলত নিয়মরক্ষার লড়াই, কারণ দুই দলই আগেই বাছাইপর্ব থেকে ছিটকে গেছে। তাই তরুণদের সুযোগ দিতে নতুন করে দল সাজিয়েছেন কোচ খালিদ। ১৫ নভেম্বর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে বেঙ্গালুরুতে বৃহস্পতিবার থেকেই ভারতের প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে। দলে ফরোয়ার্ড হিসেবে ডাক পেয়েছেন ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, মোহাম্মদ সানান, রহিম আলি এবং বিক্রম প্রতাপ সিংহ।

গোলরক্ষক হিসেবে রয়েছেন গুরপ্রীত সিংহ সান্ধু, হৃত্বিক তিওয়ারি ও সাহিল। রক্ষণভাগে আছেন সন্দেশ ঝিঙ্ঘান, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হামিংথানমাউইয়া রালতে, মহম্মদ উভাইস, পরমবীর ও রাহুল বেকে।মিডফিল্ডে সুযোগ পেয়েছেন আশিক কুরুনিয়ান, ব্রিসন ফার্নান্ডেজ, লালরেমলুঙ্গা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিংহ নওরেম, নিখিল প্রভু ও সুরেশ সিংহ ওয়াংজাম।

এর আগে ভারতের মাটিতে অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। বর্তমানে দুই দলই ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। গ্রুপের শীর্ষে রয়েছে হংকং ও সিঙ্গাপুর, দুদলেরই ৮ পয়েন্ট, তবে গোল ব্যবধানে এগিয়ে হংকং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *