May 23, 2026, 12:58 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

মোবাইলে অশোভন বার্তা পাঠালে দুই বছরের কারাদণ্ড, জরিমানা দেড় কোটি টাকা

জেডটিভি বাংলা ডেস্ক :
ফোন বা টেলিযোগাযোগ মাধ্যমে অশ্লীল বা অশোভন বার্তা পাঠালে হতে পারে দুই বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ দেড় কোটি টাকা অর্থদণ্ড। একইভাবে, কাউকে বারবার ফোন করে বিরক্ত করলেও দিতে হতে পারে এক লাখ টাকা জরিমানা বা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড। এই বিধানগুলো রাখা হয়েছে সদ্য প্রকাশিত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ায়। বুধবার খসড়াটি প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যা এখন জনমত ও অংশীজনদের মতামতের জন্য বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত রাখা হয়েছে।

অধ্যাদেশের ধারা ৬৯ অনুযায়ী, টেলিযোগাযোগ বা বেতার যন্ত্রের মাধ্যমে অশ্লীল, ভীতিকর, অপমানজনক বা অশোভন বার্তা, ছবি বা ভিডিও প্রেরণ করলে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা দেড় কোটি টাকা জরিমানা, অথবা উভয় দণ্ড দেওয়া যাবে। গুরুতর অপরাধের ক্ষেত্রে শাস্তি হতে পারে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড। আর ধারা ৭০-এ বলা হয়েছে, যুক্তিসংগত কারণ ছাড়া কাউকে বারবার ফোন করে বিরক্ত করা অপরাধ হিসেবে গণ্য হবে।এছাড়া বেআইনিভাবে আড়ি পাতলে (illegal interception) দুই বছরের কারাদণ্ড বা দেড় কোটি টাকা জরিমানার বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে।

খসড়া অনুযায়ী, ওটিটি প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন মেসেজিং ও ভিডিও স্ট্রিমিং অ্যাপ—সবই সরকারের অনুমোদনের আওতায় আসবে। এসব প্রতিষ্ঠানের বাংলাদেশে নিবন্ধন নিতে হবে এবং প্রয়োজনে নিরাপত্তা সংস্থাকে তথ্য সরবরাহ করতে হবে। অধ্যাদেশে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশন’ নামে একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা গঠনের প্রস্তাব করা হয়েছে। কমিশনটি লাইসেন্স প্রদান, নীতিনির্ধারণ, স্পেকট্রাম বণ্টন এবং প্রযুক্তিগত মান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে। পাঁচ সদস্যের এই কমিশনের একজন হবেন চেয়ারম্যান ও একজন ভাইস চেয়ারম্যান।

খসড়ায় বলা হয়েছে, অনুমতি ছাড়া টেলিযোগাযোগ সেবা চালানো বা বিদেশি ওটিটি প্ল্যাটফর্ম পরিচালনা করা শাস্তিযোগ্য অপরাধ। রাষ্ট্রীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার প্রয়োজনে সরকার প্রয়োজনে যেকোনো প্ল্যাটফর্ম বন্ধ বা স্থগিত করতে পারবে মতামত পাঠানোর সময়সীমা অধ্যাদেশের খসড়া বিষয়ে মতামত পাঠানো যাবে ১৫ নভেম্বর পর্যন্ত, ইমেইলে—secretary@ptd.gov.bd , অথবা ডাকযোগে— সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *